সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের পিপিই ও সুরক্ষা সরঞ্জাম প্রদান।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের নিজস্ব অর্থায়নে করো ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের ব্যাবহারের জন্য সেইফটি প্রডাক্ট পারসোনাল প্রেটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পিপিইসহ হ্যান্ড গ্লোভ, ক্লিনিক্যাল মাস্ক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বদিউজ্জামানের হাতে তুলে দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য ও ইছাপুরা বন্ধন তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ মনির খান।

এ সময় উপস্থিত ছিলেন, বন্ধন তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, ক্রীড়া সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল কবির রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক সোলাইমান রিঙ্কু প্রমুখ।